সারা দেশের সাথে তাল মিলিয়ে মালদা জেলাতেও পালিত হল ৬৯ তম প্রজাতন্ত্র দিবস। জেলার সমস্ত স্কুল, অন্যান্য প্রতিষ্ঠান, ক্লাব সমস্ত যায়গায় পতাকা উত্তোলন করে, জাতীয় সঙ্গীত করে দিনটি উদযাপন করা হয়। প্রতি বারের ন্যায় এই বারও ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মালদাতে কুচকামান করে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এই বছর এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মালদা ডি.এস.এ ময়দানে। আজ এই অনুষ্ঠানে জেলার পুলিশ প্রশাসন থেকে শুরু করে নেতা কর্মী ও বহু মানুষের সমাগম লক্ষ করা যায় ময়দানে। পুলিশ, বিএসএফ, সিভিল ডিফেন্স, স্কুল কলেজের ছাত্র ছাত্রী সকলেই একই সাথে ময়দানে প্যারেড করে। সচেতনতা মুলক বার্তা দেওয়ার জন্য বিভিন্ন রকমের অনেক সুসজ্জিত ট্যাবলো গুলি ময়দান পরিক্রমা করে, মাঠে কুচকাওয়াজ, মার্চ পাস্ট, প্যারেড, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, অনুষ্ঠান শেষে পুরুস্কার বিতরণ করা হয়। এই ভাবে আজ দিনটি উদযাপন করা হয়।
পাশাপাশি আজ মালদার বামনগোলাতে পালিত হল ৬৯ তম প্রজাতন্ত্র দিবস। এই দিন উপলক্ষে এদিন অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ
পরিষদ বামনগোলা কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/4qa13ONVPN4